Sunday, March 20, 2016

আপনার ত্বককে গরম থেকে বাঁচাতে ৩টি অসাধারণ ব্যবহার!

এই ঝলসানো গরমে ত্বকের ক্ষতি হতে পারে। তাই দরকার সুরক্ষা। আম-চাইবীজ বা পোস্তদানা-কোকো’র ফেইস মাস্ক
ফিরিয়ে আনতে পারে ত্বকের হারানো যৌবন। ত্বক ঠান্ডা রাখার জন্য তিনটি ফেইস মাস্ক তৈরির পদ্ধতি নিচে দেওয়া হল





  ১: সাবুদানা এবং লেবুর ফেইস মাস্ক এই গরমে ত্বক পরিষ্কার করতে সাবুদানা এবং লেবুর রস দিয়ে তৈরি এই জেল মাস্ক
ত্বক নরম এবং কোমল করে তুলবে। সব ধরনের ত্বকে এই মাস্ক ব্যবহার করা যায়। সংবেদনশীল এবং তৈলাক্ত ত্বকের জন্য বেশি ভালো। এই মাস্ক তৈরি করতে লাগবে: ১ টেবিল-চামচ সাবুদানা। ৩ টেবিল-চামচ লেবুর রস। ১ টেবিল-চামচ ব্রাউন সুগার এবং ১ টেবিল-চামট মুলতানি মাটি। লেবুর রস এবং সাবুদানা একটি পাত্রে নিয়ে অল্প আঁচে গরম করতে হবে, যেন ঘন জেল তৈরি হয়। তারপর ঠান্ডা করে নিন। এবার এই জেলের সঙ্গে চিনি ও মুলতানি মাটি ভালোভাবে মিশিয়ে স্ক্রাবার হিসেবে পুরো মুখে আলতো করে ঘষে নিন। তবে অবশ্যই চোখের চারপাশ এড়িয়ে এই মিশ্রণ মুখে ব্যবহার করতে হবে। এরপর হালকা গরম পানিতে ভেজানো একটি কাপড় দিয়ে পুরো মুখ মুছে ঠান্ডা পানি দিয়ে মুখ ধুয়ে নিন। 
  ২: আম এবং চাই বীজের ফেইস মাস্ক সব ধরনের ত্বকের জন্য উপযোগী হল আম এবং চাই বীজের মিশ্রণে তৈরি হাইড্রেটিং ফেইস মাস্ক। এটা ক্ষতিগ্রস্ত ত্বক পুনরুজ্জীবিত করার পাশাপাশি নমনীয় করে। প্যাকটি তৈরি করতে লাগবে, কুচি করে কাটা পাকাআম ২ টেবিল-চামচ। দুই টেবিল-চামচ চাই বীজ এবং ১ টেবিল-চামচ অ্যালোভেরা জেল। অর্ধেক পরিমাণ আমের কুচি নিয়ে তা ব্লেন্ড করে মিহি করে নিতে হবে। চাই বীজ ঠান্ডা পানিতে কিছুক্ষণ ভিজিয়ে রেখে পানি ঝাড়িয়ে নিন। এরপর আম ও চাইবীজ বিটার দিয়ে ভালো করে ফেটে নিতে হবে। খুব ভালো করে মেশানো হলে ১৫ মিনিট ফ্রিজে রেখে দিন। ফ্রিজে রাখার ফলে মিশ্রণটি জেলে পরিণত হবে। এরপর অ্যালোভেরার জেল নিয়ে, আমের পেস্ট এবং চাইবীজের জেল পরিমাণমতো নিয়ে একটি পরিষ্কার পাত্রে ভালো করে মেশান। পুরো মিশ্রণটি মুখে মেখে ১৫ মিনিট অপেক্ষা করুন। এরপর হাল্কা গরম পানিতে ভেজানো কাপড় দিয়ে মুখ থেকে মাস্কটি মুছে ফেলুন। এরপর মুখে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলতে হবে।

৩: পোস্তদানা এবং কোকো পাউডারের ফেইস মাস্ক ত্বকে পুষ্টি জাগাতে এবং রোদে পোড়া ত্বক ঠিক করতে এই ফেইস মাস্কের জুড়ি নেই। সব ধরনের ত্বকের জন্যই এটি আদর্শ মাস্ক। এই মাস্ক তৈরি করতে লাগবে: ২ টেবিল-চামচ পোস্তদানা, ২ টেবিল-চামচ কোকো পাউডার, ৩ টেবিল-চামচ কাঁচাদুধ, ৩ টেবিল-চামচ ওটমিল পাউডার এবং আধাচামচ মিন্ট পাউডার বা ২ ফোটা মিন্ট ইসেনশল ওয়েল। পোস্তদানা কাঁচাদুধে সারা রাত ভিজিয়ে রেখে সকালে ব্লেন্ডারে পেস্ট করে নিন। এরপর ওটমিল পাউডার, না থাকলে ওটস নিয়ে তা মিহি গুঁড়া করে পোস্তদানার পেস্টের সঙ্গে মিশিয়ে নিতে হবে। চোখের চারপাশ বাদে পুরো মুখে মিশ্রণটি মেখে নীচ থেকে উপরের দিকে হাত ঘুরিয়ে ঘুরিয়ে কিছুক্ষণ মালিশ করুন। এরপর ১০-১৫ মিনি অপেক্ষা করতে হবে। শুকিয়ে গেলে হালকা গরম পানিতে ভেজানো কাপড় দিয়ে মুখ মুছে ঠান্ডা পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন। তারপর মুখে ত্বক উপযোগী ময়শ্চারাইজার লাগিয়ে নিন।

No comments:

Post a Comment